ছবির ক্যাপশন:
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)-এর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক হুসাইন মালিক। ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) বেসরকারি খাতে বাংলাদেশি একটি সংবাদ সংস্থা। বাংলাদেশের প্রথম ডিজিটাল সংবাদ সংস্থা হিসেবে এটি পরিচিত। সংস্থাটি বাংলাদেশের আঞ্চলিক সংবাদদাতাদের মাধ্যমে ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বিশেষ করে অংশীদারী যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) থেকে সংবাদ সংগ্রহ করে সেগুলো বিতরণ করে থাকে।
গত ১লা নভেম্বর ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)-এর ডেপুটি চিফ এইচআর অফিসার কেট জারো খান স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে সাংবাদিক হুসাইন মালিককে চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করেন। সাংবাদিক হুসাইন মালিক চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত বহুল পঠিত দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার বার্তা সম্পাদক ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)-এর জেলা প্রতিনিধি হওয়ায় সাংবাদিক হুসাইন মালিককে দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সম্পাদক ও প্রকাশক শরীফুজ্জামান শরীফসহ সমীকরণ পরিবার শুভেচ্ছা জানিয়েছেন।
