ছবির ক্যাপশন:
প্রথম বিভাগ ক্রিকেট লিগের ফরহাদ অগ্রণী টিমকে দৈনিক সমেয়র সমীকরণ-এর সৌজন্যে জার্সি প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় সময়ের সমীকরণ’র প্রধান কার্যালয়ে ফরহাদ অগ্রণী টিমের হাতে এই জার্সি তুলে দেন সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন ও বার্তা সম্পাদক হুসাইন মালিক। সময়ের সমীকরণ’র সৌজন্যে টিমের পক্ষ থেকে জার্সি গ্রহণ করেন ফরহাদ অগ্রণী টিমের কর্মকর্তা মোস্তফা সরকার। এসময় উপস্থিত ছিলেন সময়ের সমীকরণ’র ছড়াকার ও একাত্তর টিভির জেলা প্রতিনিধ এম এ মামুন, ফরহাদ অগ্রণী টিমের খেলোয়াড় শিমুল হোসেন, জাহাঙ্গীর, জিলহাজ প্রমুখ।
