চুয়াডাঙ্গা জেলায় বিদ্যমান স্বাস্থ্যসেবার মান উন্নয়নে লোকমোর্চা ও ওয়েভ ফাউন্ডেশনের সংলাপ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-12-16 ইং
চুয়াডাঙ্গা জেলায় বিদ্যমান স্বাস্থ্যসেবার মান উন্নয়নে লোকমোর্চা ও ওয়েভ ফাউন্ডেশনের সংলাপ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলায় বিদ্যমান স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারে কোভিড-১৯ বিরুদ্ধে সুরক্ষা ও জনচাহিদা ভিত্তিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপটির আয়োজন করে সামাজিক সংগঠন লোকমোর্চা ও ওয়েভ ফাউন্ডেশন। চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সভাপতি, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ্ আকরাম, ওয়েভ ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. মানিক আকবর, জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি আব্দুল লতিফ অমল ও দামুড়হুদা উপজেলা লোকমোর্চার সভাপতি হযরত আলী। সংলাপে স্বাগত বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ। সংলাপপত্র পাঠ করেন প্রভাষক আমিরুল ইসলাম জয়। আরও বক্তব্য দেন দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি আহাদ আলী মোল্লা, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শেফালী খাতুন, সাবেক ইউপি সদস্য সেলিনা খাতুন, মাশরাফি মর্তুজা প্রমুখ। দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন বলেন, ‘সাধ্যের বাইরে যেতে পারব না। আমাদের দেশের ৬০ শতাংশ মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা নেন। হাসপাতালে যা আছে, সেগুলোকেই যদি কাজে লাগাতে পারি, তাহলে সকল সমস্যার সমাধান করা যাবে। সব প্রতিষ্ঠানেই কর্মকর্তা থাকেন। কিন্তু কখনো কখনো ব্যক্তি, প্রতিষ্ঠানের থেকেও বড় হয়ে ওঠে, তার কাজের মাধ্যমে। সিভিল সার্জন জেলার সমস্ত স্বাস্থ্য ক্ষেত্রের দায়িত্বে আছেন। তিনি চাইলেই অনেক কাজ করতে পারেন।’ চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন বলেন, স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করতে হলে হাসপাতাল কর্তৃপক্ষকে আরও বেশি দায়িত্বশীল ও আন্তরিক হতে হবে। চেষ্টা করলেই সমস্যার সমাধান করা যাবে। সংলাপে ওয়েভ ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন বলেন, বিল্ডিং কোনো প্রতিষ্ঠান নয়। প্রতিষ্ঠান হলো ব্যবস্থাপনা। হাসপাতালের প্রতিবন্ধকতা থাকতে পারে, তবে ব্যবস্থাপনা ঠিক থাকলে সমস্যার সমাধান করা যাবে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাতেহ্ আকরাম বলেন, আপনারা যে প্রস্তাবগুলো দিলেন, আমরা সবোর্চ্চ চেষ্টা করবো সমস্যার সমাধানের জন্য। ক্লিনিকে প্যাথলজির যেকোনো পরীক্ষার জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে। চার্ট দেখে টাকা দিবেন। তিনি আরও বলেন, সহযোগিতার মনোভাব থাকলে সমস্যার সমাধান করা সহজ হবে। আমরা সবাই মিলে হাসপাতালের সমস্ত সমস্যার সমাধান করব। সমাধানে এক হয়ে কাজ করব। চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, ৫০ শয্যার লোকবল নিয়ে ২৫০ শয্যার হাসপাতাল চলছে। আমরা আমাদের মতো সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। কিছু সমস্যা থাকতেই পারে, সেগুলোর সমাধান করা হবে। সংলাপে লোকমোর্চা ও ওয়েভ ফাউন্ডেশনের পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলার স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির জন্য জরিপের মাধ্যমে পাওয়া বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)