চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফকে শুভেচ্ছা জানালেন বাড়াদী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ

আপলোড তারিখঃ 2021-12-15 ইং
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফকে শুভেচ্ছা জানালেন বাড়াদী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজসহ বাড়াদী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি নেতা শরীফের চুয়াডাঙ্গাস্থ বাসভবনে উপস্থিত হয়ে তিনি এ শুভেচ্ছা জানান। শুভেচ্ছাবিনিময়ের সময় উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে শরীফুজ্জামান শরীফ বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুসংগঠিত করতে হলে অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এসময় সকল ভেদাভেদ ভুলে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের গড়া দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। শুভেচ্ছাবিনিময়কালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও পৌর নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মো. সিরাজুল ইসলাম মনি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান পল্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শফিকুল ইসলাম পিটু, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক বকুল, জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহজাহান খান, সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)