আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত

আপলোড তারিখঃ 2017-06-13 ইং
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ফুলবগাদী মুক্তার মোড়ে মোটরসাইকেল-আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে মসজিদের ইমামসহ ৩জন আহত হয়েছেন। আহতরা হলেন আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের আন্দিপুর গ্রামের মৃত দুখে ম-লের ছেলে মনিরুল ইসলাম (৩২), একই ইউনিয়নের হাপানিয়া দক্ষিণপাড়ার আজিজুল হকের ছেলে গোলাম মোস্তফা (৩০) ও খাদিমপুর ইউনিয়নের আলিহাট নগরের উম্মাদ আলীর ছেলে আঠারোখাদা জামে মসজিদের ইমাম মোটরসাইকেল চালক হাফেজ আনোয়ার। গতকাল সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আহত হলে তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। জানা গেছে, গতকাল সোমবার হাফেজ আনোয়ার মোটরসাইকেল চালিয়ে নামাজ পড়ানোর উদ্দেশ্যে আঠারোখাদা জামে মসজিদে যাচ্ছিলেন। পথিমধ্যে বড় গাংনী-ফুলবগাদি সড়কের ফুলবগাদি মুক্তারমোড়ে পৌঁছুলে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আনোয়ারসহ আলমসাধুর দু’যাত্রী মনিরুল ইসলাম ও গোলাম মস্তোফা রাস্তায় ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় দু’জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করলেও হাফেজ আনোয়ারকে স্থানীয় একটি ফার্মেসিতে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)