অভিনব কৌশলে মাদক পাচার : গাংনীর কাজিপুর ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2017-06-13 ইং
অভিনব কৌশলে মাদক পাচার : গাংনীর কাজিপুর ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে ৪০০ বোতল ফেনসিডিলসহ রকিবুল হোসেন (৩৫) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মাদকব্যবসায়ী রকিবুল হোসেন কুষ্টিয়া কুমারখালীর শিলাইদহ’র ইউনুস আলীর ছেলে। পুলিশ সুত্রে প্রকাশ, গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫ টায় মাদকব্যবসায়ী রকিবুল হোসেন পাওয়ার ট্রিলারের পাটাতনের নিচে কৌশলে ট্রে তৈরী করে ঐ ট্রে’র মধ্যে মাদক পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে বামন্দী ক্যাম্প ইনচার্জ এসআই আসাদ সঙ্গীয় ফোর্স নিয়ে বামন্দী বাজারে তাকে আটক করে। এ সময় পাওয়ার ট্রিলার তল্লাশী করে এর পাতাটনের নীচ থেকে ৪শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন বলেন রকিবুল পুলিশের তালিকাভুক্ত মাদকব্যবসায়ী। তার নামে কুষ্টিয়া ও মেহেরপুরে একাধিক মামলা রয়েছে। মাদকদ্রব্য মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)