বিএপিএলসির নির্বাহী কমিটির অন্য সদস্য হলেন চুয়াডাঙ্গার সন্তান কৃতী ব্যবসায়ী আতিকুল হক মিথুন

আপলোড তারিখঃ 2021-12-13 ইং
বিএপিএলসির নির্বাহী কমিটির অন্য সদস্য হলেন চুয়াডাঙ্গার সন্তান কৃতী ব্যবসায়ী আতিকুল হক মিথুন ছবির ক্যাপশন:
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) ২০২২-২৩ কার্যকালের নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গার সন্তান কৃতী ব্যবসায়ী মো. আতিকুল হক মিথুন। চুয়াডাঙ্গা-২ আসনের তিনবারের সংসদ সদস্য, বিশিষ্ট শিল্পপতি প্রয়াত হাজি মোজাম্মেল হকের ছেলে মো. আতিকুল হক মিথুন বঙ্গজ লিমিটেড, রেডিও টুডে, মিথুন কর্পোরেশন ও বঙ্গজ-তাল্লু গ্রুপের সিইও এবং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। চুয়াডাঙ্গার সন্তান কৃতী ব্যবসায়ী মো. আতিকুল হক মিথুন বিএপিএলসির নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়ে সকলের নিকট দোয়া চেয়েছেন। এছাড়া বঙ্গজ-তাল্লু গ্রুপের প্রত্যেকটি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাসহ বিভিন্নপর্যায়ের ব্যক্তিবর্গ কৃতী ব্যবসায়ী মো. আতিকুল হক মিথুনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) ২০২২-২৩ কার্যকালের জন্য নির্বাহী কমিটির সভাপতি ও সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা ও এপেক্স ফুটওয়্যারের এমডি সৈয়দ নাসিম মঞ্জুর। এছাড়া নির্বাহী কমিটিতে দেশের খ্যাতনামা সব ব্যবসায়ীরা সদস্য নির্বাচিত হয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)