মুজিবনগরে বিপুল ভোটে জয়ী ইউপি সদস্য ময়নাকে সংবর্ধনা

আপলোড তারিখঃ 2021-12-13 ইং
মুজিবনগরে বিপুল ভোটে জয়ী ইউপি সদস্য ময়নাকে সংবর্ধনা ছবির ক্যাপশন:
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড কোমরপুরের নবনির্বাচিত ইউপি সদস্য ময়নদ্দিন ময়নাকে ওয়ার্ডবাসীর পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় মহাজনপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কোমরপুর গ্রামবাসীর উদ্যোগে নবনির্বাচিত ইউপি সদস্য ময়নদ্দিন ময়নাকে এই সংবর্ধনা দেওয়া হয়। ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিদুল গাইনের সভাপতিত্বে ময়নদ্দিন ময়নার নির্বাচনী অফিস প্রাঙ্গনে এ অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার সানোয়ার হোসেন। অনুষ্ঠানের শুরুতে কোমরপুর গ্রামবাসীর ও কোমরপুর এসএমবি মসজিদের ইমাম সাহেবের পক্ষ থেকে নবনির্বাচিত ইউপি সদস্য ময়নাকে ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয় এবং কোমরপুর স্বপ্নসিড়ি কল্যাণ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে নবনির্বাচিত ইউপি সদস্য  ময়নদ্দিন ময়নাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পরে উপস্থিত সকলকে মিষ্টি মুখ করানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)