মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে দুই জুয়াড়ী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-12-13 ইং
মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে দুই জুয়াড়ী গ্রেপ্তার ছবির ক্যাপশন:
মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে রাজু আহমেদ ও জাকির আলী নামের দুই জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে। গত শনিবার দিবাগত মধ্যরাতে মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামে অভিযান চালিয়ে রাজু আহমেদ জাকির আলীকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে জুয়া খেলার টাকা এবং সরঞ্জামাদি উদ্ধার করে। গ্রেপ্তার জাকের শিবপুর গ্রামের আব্দুল্লাহ ছেলে এবং রাজু আহমেদ কুলবাড়িয়া গ্রামের ওসমান শেখের ছেলে। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির ওসি মো. জুলফিকার আলীর নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো. তরিকুল ইসলাম, এসআই মো. হাবিবুর রহমান ও এসআই সুলতান মাহমুদ মেহেরপুর সদর উপজেলার শোলমারী এলাকায় অভিযান চালান। এসময় জুয়া খেলা অবস্থায় মো. রাজু আহম্মেদ এবং মো. জাকের আলীকে গ্রেপ্তার করেন। সাথে জুয়া খেলার ৭ হাজার ৫৪০ টাকা ও জুয়া খেলার আনুষাঙ্গিক আলামত উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)