চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন, আজ বাছাই

আপলোড তারিখঃ 2021-12-13 ইং
চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন, আজ বাছাই ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের দ্বিবার্ষিক নির্বাচনে গতকাল ছিল মনোনয়ন দাখিলের নির্ধারিত দিন। এ দিনে সংগঠন দুটির প্রতিটি পদের বিপরীতে একজন করে প্রার্র্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। আজ বাছাই ও প্রত্যাহারের নির্ধারিত দিন। চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিট নির্বাচন ঘিরে ক’দিন ধরেই সদস্যদের মাঝে উৎসবের আমেজ ফুটে উঠেছে। গত পরশু শনিবার উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় মনোনয়নপত্র পেশ করেন। প্রার্থীদের অধিকাংশই উৎসবের আমেজে প্রার্থিতা পেশ করেন। নির্ধারিত সময় শেষে নির্বাচন পরিচারনা কমিটির আহ্বায়ক অ্যাড. সোহরাব হোসেন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়ন গ্রহণের পরদিন নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি পদের বিপরীতে একজন করে প্রার্থী মনোনয়ন পেশ করেছেন। আজ সোমবার সন্ধ্যা ৭টায় বাছাই শেষে বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৭টার পর্যন্ত প্রত্যাহার। ওইদিনই রাত সাড়ে ৭টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সূত্র বলেছে, কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল না হলে এবং ১৪ ডিসেম্বর নির্ধারিত সময়ের মধ্যে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করে চূড়ান্ত তালিকা প্রকাশের সময়ই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হতে পারে। কারণ সংগঠন দুটির ১৩টি করে পদের বিপরীতে একজন করে মনোনয়ন সংগ্রহ ও পেশ করায় এ সম্ভাবনা তৈরি হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)