চুয়াডাঙ্গায় প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2021-12-11 ইং
চুয়াডাঙ্গায় প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় প্রতিবন্ধীদের মাঝে খাদ্য ও হাইজিন সামগ্রী বিবরণ করা হয়েছে। গতকাল দুপুর ২টার দিকে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ চত্বরে ইমারজেন্সি রেসপন্স ফর কোভিড-১৯ প্রকল্পের আওতায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ডিআরআরএ ও এসএলএফ নেদারল্যান্ডস এর সহযোগিতায় প্রতিবন্ধীদের মাঝে খাদ্য ও হাইজিন সামগ্রী বিবরণ করা হয়। চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবে রুপ দিয়েছেন এবং দেশকে দেশের মানুষের ভাগ্যোন্নয়নে রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। মহামারি করোনাকালে সারা বিশ্ব যখন হিমশিম খাচ্ছিল, সেই সময়ে ও বাংলাদেশ শক্ত অবস্থানে ছিল। প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছেন। এসময় প্রতিবন্ধীদের বিশেষ শিক্ষায় শিক্ষিত করার জন্য একটি বিশেষ স্কুল করাসহ প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা যে ডিআরআরএ ও এসএলএফ নেদারল্যান্ডস এর কাছ থেকে ফান্ড সংগ্রহ করে চুয়াডাঙ্গার জেলার প্রতিবন্ধীদের জন্য সহযোগিতা করে যাচ্ছে সেই জন্য তিনি দাঁতা সংস্থা ও  প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থাকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, ইতিপূর্বেও মহামারি করোনাভাইরাসের সময় সংস্থাটি বিভিন্ন দাঁতা সংস্থার কাছ থেতে ফান্ড সংগ্রহ করে চুয়াডাঙ্গা জেলায় প্রতিবন্ধীরদের জন্য কাজ করেছে তা প্রসংসার দাবি রাখে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ‘চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ফিজিও থেরাপিষ্ট নুর আলম আকাশ, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্য়কারী সাইদুর রহমান, প্রকল্প সমন্বয়কারী তোফায়েলে আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার প্রকল্প সমন্বয়কারী ইউনুস আলী। সহযোগিতায় ছিলেন প্রাইড প্রকল্পের প্রোগ্রাম সুপারভাইজার আসাদুজ্জামান, মহিবুল হাবীব। এসময় চুয়াডাঙ্গা পৌরসভার ৩৪০ জন প্রতিবন্ধীদের মাঝে খাদ্য ও হাইজিন সামগ্রী চাউল ১০ কেজি, মসুর ডাউল ২ কেজি, আলু ৩ কেজি, লবন ১ কেজি, চিনি ১ কেজি, সোয়াবিন তেল ১ লিটার, মাক্স ৬ পিচ, লাইফবয় সাবান ১ পিচ ও সপিং ব্যাগ একটি করে বিতরণ করা হয়।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)