মেহেরপুরে ৯ শ লিটার স্পিরিট উদ্ধার

আপলোড তারিখঃ 2021-12-11 ইং
মেহেরপুরে ৯ শ লিটার স্পিরিট উদ্ধার ছবির ক্যাপশন:
মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৯শ লিটার ডিনেচার্ড স্পিরিট উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর শহরের মল্লিকপাড়ার একটি বাড়ি থেকে এই ডিনেচার্ড স্পিরিট উদ্ধর করা হয়। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে মেহেরপুর শহরের মল্লিক পাড়ার বাবুল মিয়ার বাড়িতে অভিযান চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক টিম। এসময় ৫টি ড্রাম বোঝায় ৯শ লিটার ডিনেচার্ড স্পিরিট উদ্ধার উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় বাবুল। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নান জানান, সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে বাবুল দীর্ঘদিন যাবত স্পিরিট বিক্রি করে আসছেন। গোপন সূত্রে খবর পেয়ে আমরা ওই সকল স্পিরিট উদ্ধার করি। তিনি আরও বলেন, বাবুলকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে এবং মামলার প্রস্তুতি চলছে।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)