সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকালে ১২ জন আটক

আপলোড তারিখঃ 2021-12-11 ইং
সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকালে ১২ জন আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি। গতকাল শনিবার দুপুরে মহেশপুর উপজেলার মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বেতবাড়িয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। গতকাল ৫৮ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। আটককৃতরা হলেন- ঢাকা জেলার যাত্রাবাড়ী থানার জেলেপাড়া গ্রামের হরি গোপাল দাসের ছেলে শ্রী রাজীব চন্ত্র দাস (৩০), পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার চন্ডিপুর কলারুন গ্রামের রুহুল আমীন মজুমদারের ছেলে সিদ্দিক মজুমদার (৩৪), সাথে তার স্ত্রী শারমীন (২৭), গোপালগঞ্জ জেলার বেলতৈল থানার করপাড়া গ্রামের মৃত রাখাল সরকারের ছেলে পরিমল সরকার (৩৮), যশোর জেলার কোতয়ালী থানার যশোর রেলগেট গ্রামের দুলাল মিয়ার মেয়ে মোছা. হোসনে আরা বেগম (২৭) সাথে তার ছেলে আরমান (১৩) ও আরাফাত (০৩), খুলনা জেলার ফুলতলা থানার কাচপুর গ্রামের মো. কামাল খানের স্ত্রী সোনিয়া খাতুন (৩১), তার মেয়ে পিহু ইসলাম (০৪), একই জেলার দৌলতপুর থানার মহেশপাশা গ্রামের মো. জুয়েল শেখের স্ত্রী মোছা. রুমা বেগম (২৮), রুপসা থানার রুপসা রামনগর গ্রামের লোকমান শেখের স্ত্রী আজমিরা শেখ (১৯) এবং নড়াইল জেলার সদর থানার গোবরা গ্রামের ইব্রাহিম শেখের মেয়ে আজমিরা শেখ (১৯)। মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক জানান, সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে ১২জন বাংলাদেশীকে আটক করা হয়ছে। তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)