ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার মোমিনপুরে ট্রেনের ধাক্কায় সেকেন্দার আলী (৭০) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত বৃদ্ধ সেকেন্দার আলী বগুড়া জেলার ফুলবাড়ি গ্রামের মৃত আব্দুর জব্বারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে খুলনা থেকে ছেড়ে আসা রকেট মেইল ট্রেন মোমিনপুর রেলওয়ে স্টেশনে এসে দাড়ায়। ট্রেনটি যাত্রী নিয়ে মোমিনপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় সেকেন্দার আলী হঠাৎ করে ট্রেন লাইন পার হওয়ার চেষ্টা করেন। এসময় ট্রেনের ধাক্কা লেগে তিনি লাইনের ধারে পড়ে যান। ট্রেনটি চলে গেলে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।
আসাদুজ্জামান সবুজ নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘একটি দাওয়াতে যাওয়ার সময় মোমিনপুর রেল ক্রসিংএর সামনে ট্রেনটি চলে যাওয়ার জন্য দাঁড়িয়ে ছিলাম। এসময় হঠাৎ মানুষের চিৎকারে জানতে পারি কোনো একজন ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেছেন। ট্রেনটি চলে গেলে আমিসহ স্থানীয় কয়েকজন তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করি। তার নিজের নাম, পিতার নাম ও তাঁর জেলা বগুড়া বলে জানাতে পেরেছেন। তবে তিনি সম্পূর্ণ স্পষ্ট করে কিছুই বলতে পারছেন না।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস বলেন, ‘দুপুরে কয়েকজন ব্যক্তি এক বৃদ্ধকে জরুরি বিভাগে নিয়ে আসে। ওই বৃদ্ধ ট্রেনের ধাক্কায় আহত হয়েছে বলে জানতে পারি। জরুরি বিভাগ থেকে তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।
