দামুড়হুদায় ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2021-12-11 ইং
দামুড়হুদায় ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে ৬ কেজি গাঁজাসহ রওশাদ আলী (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক নওশাদ আলী উপজেলার ঠাকুরপুর গ্রামের নূর গোলদারের ছেলে। গত বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে তাঁকে আটক করা হয়। জানা যায়, ঝিনাইদহ র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন লোকনাথপুর এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে দামুরহুদা থানাধীন লোকনাথপুর গ্রামে পেট্রল পাম্পের মোড়ে মেসার্স আব্দুল্লাহ ব্যাটারি এন্ড মবিল সেন্টারের সামনে অভিযান পরিচালনা করেন। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে নওশাদ আলী নামের একজনকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৬ কেজি গাঁজা, ২টি সিম কার্ড, ১টি মোবাইলসহ নগদ ১ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়। আটক আসামিকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)