ঈদে জন নিরাপত্তায় চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান

আপলোড তারিখঃ 2017-06-12 ইং
ঈদে জন নিরাপত্তায় চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান ছবির ক্যাপশন:
`19114343_473776169621481_1307696792_n` নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জন নিরাপত্তা নিশ্চিত করতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। গতকাল রাতে শহরের বিভিন্ন স্থানে, প্রধান প্রধান সড়কে, মোড়ে মোড়ে পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করে। ট্রাফিক পুলিশের টিএসআই মোকাররম হোসেনের নেতৃত্বে গতরাত ১০টা থেকে গভীররাত পর্যন্ত শহীদ হাসান চত্বরে বিশেষ অভিযান পরিচালনাকালে বেশ কয়েকটি মোটরসাইকেল, ট্রাক-ট্যাংক, লরি, পিকআপ ভ্যানে তল্লাশী করতে দেখা যায়। এ সময় মোটরসাইকেল আরোহী চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড়ের হাফিজুল ইসলাম লাল্টুর মোটরসাইকেলের কাগজপত্র ঠিক না থাকায় মোটরসাইকেলটি আটক করে থানায় নেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)