ছবির ক্যাপশন:
মুজিবনগরে ফেনসিডিল, গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে পৃথক অভিযানে মাদকসহ দুজনকে আটক করা হয়। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম বলেন, গত বুধবার দিবাগত রাতে তারানগর কবরস্থান মোড়ে মাদক ব্যবস্যায়ীরা মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে আমার নির্দেশে রাত ৯টার দিকে এসআই ইকবাল, এসআই প্রসেনজিৎ, এসআই নাজমুলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তারানগর কবরস্থান মোড়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের মৃত মেঘা কোয়েলের ছেলে হক সাহেবকে (৩৫) ৩১ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়।
একইভাবে গোপন সংবাদের ভিত্তিতে তারানগর গ্রামে মাদক বিক্রিয় হচ্ছে, এমন খবরে এসআই সুভাষ, এসআই প্রসেনজিৎ, এএসআই নাজমুলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রাত সাড়ে ১২টার দিকে জয়পুর চৌরাস্তার মোড়ে অভিযান চালিয়ে মুজিবনগর থানার জয়পুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে লিটনকে (২৮) ৫ শ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের পৃথক মাদক মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
