ঝিনাইদহ-যশোর সড়কে বাসের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

আপলোড তারিখঃ 2021-12-09 ইং
ঝিনাইদহ-যশোর সড়কে বাসের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহে যাত্রীবাহী বাসের চাপায় রহিমা খাতুন (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের ঝিনাইদহ সদর উপজেলার ছালাভরা নারিশ ফিড কারখানার সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু সদর উপজেলার চেউনিয়া গ্রামের ইকবাল হোসেনের মেয়ে ও গড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। ঘটনাস্থলে উপস্থিত থাকা কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, নিহত রহিমা তার মায়ের সাথে কালীগঞ্জ শহর থেকে বাড়ি ফিরছিল। বাড়ির কাছে সড়কে গাড়ি থেকে নেমে টাকা দেওয়ার সময় শিশু রহিমা মায়ের অগোচরে রাস্তা পার হতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলে মারা যায়।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)