মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2021-12-09 ইং
মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:
মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুরে পানিতে ডুবে সালমান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় সালমানের লাশ দেখতে পায় পরিবারের লোকজন। শিশু সালমান ওই গ্রামের সফি উদ্দিনের ছেলে। শিশু সালমানের পরিবার সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে জেগে সালমান বাড়ির বাইরে যায়। শিশুটির বাবা সফিউদ্দীন স্থানীয় দোকান থেকে পাউরুটি কিনে দিয়ে বাড়িতে পাঠায়। সালমান বাড়িতে না আসায় তাঁকে খোঁজাখুঁজি করতে থাকে বাড়ির লোকজন। পরে সকাল ৮টার দিকে বাড়ির পাশের পুকুরে তাঁর লাশ ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)