চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

আপলোড তারিখঃ 2021-12-09 ইং
চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা ইউনিটির ২০২২-২০২৩ মেয়াদকালের জন্য দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সোহরাব হোসেন, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আবুল বাশার ও যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হেদায়েত হোসেন আসলামকে সাথে নিয়ে এই তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুসারে গতকাল ৮ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এবং আজ ৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা-৭টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ, ১২ ডিসেম্বর সন্ধ্যা ৬টা-৭টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় মনোনয়নপত্র বাছাই ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা-৭টা পর্যন্ত এবং একই দিন  ১৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৮ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি-সাধারণ সম্পাদকসহ মোট ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)