সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2017-06-12 ইং
সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:
`Press ঝিনাইদহ অফিস: রাজধানী ঢাকার উত্তরা থেকে ঝিনাইদহের এনামুল হক (৩১) নামে এক গ্যারেজ মিন্ত্রীকে পুলিশ পরিচয়ে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এনামুল ঝিনাইদহ সদর উপজেলার বড় কামারকুন্ডু গ্রামের দিনমজুর আলী হোসেনের ছেলে। গত দুই বছর ধরে তিনি ঢাকার তুরাগ থানার অধীন দিয়াবাড়ি এলাকায় গ্যারেজ মিস্ত্রী হিসেবে কাজ করতেন। দিয়াবাড়ি এলাকার একটি ভাড়া বাড়ি থেকে গত ১ জুন ভোর ৫টার দিকে তাকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়ার পর ১১ দিন ধরে এনামুলের কোন খোঁজ পায়নি স্বজনরা। ফলে নিরুপায় হয়ে সোমবার দুপুর নিখোঁজ সন্তানের সন্ধানের দাবীতে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তার পিতা আলী হোসেন। সংবাদ সম্মেলনে এনামুলের স্ত্রী শারমিন সুলতানা, চার বছর বয়সী মেয়ে সুমাইয়া খাতুন, বাবা আলী হোসেন, মা চামেলি খাতুন, ভাই শামিম হোসেন, সেলিম হোসেন ও নাজমুল হক উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এনামুলের বাবা আলী হোসেন উল্লেখ করেন, দুই বছর ধরে তার ছেলে ঢাকার দিয়াবাড়ি এলাকার একটি গ্যারেজে মিস্ত্রী হিসেবে কাজ করেন। তার ছেলে কোন সন্ত্রাসী কাজের সাথে জড়িত নয় দাবী করে মা চামেলি বেগম বলেন, গত পহেলা জুন ভোরের দিকে এনামুলের রুম মেট ঝিনাইদহের গোয়ালপাড়ার রাজুর মাধ্যমে জানতে পারি সাদা পোশাকে অস্ত্রসস্ত্র নিয়ে ৮/১০ জনের একটি দল নিজেদের `আইনের লোক` পরিচয় দিয়ে তুলে নিয়ে যায়। এরপর থেকে গত ১১ দিন ধরে নিখোঁজ রয়েছে। এনামুলের স্ত্রী শারমিন সুলতানা জানান, এ ব্যাপারে তুরাগ থানায় তার শ্বশুর আলী হোসেন একটি জিডিও করেছেন। জিডি নং- ১০৬। স্ত্রী শারমিন বলেন, আমরা তুরাগ থানায় যোগাযোগ করেছি পুলিশ আমাদের জানিয়েছে, এনামুল নামে তারা কোন লোককে গ্রেফতার করেনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)