ছবির ক্যাপশন:
জীবননগরে মাদক মামলায় সাড়ে চার বছরের সাজাপ্রাপ্ত আসামি বিপুল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে তাঁকে উপজেলার পিয়ারাতলা নামক স্থান থেকে গ্রেপ্তার করা হয়।
জীবননগর থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন বলেন, জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গাঙপাড়ার সিরাজুল ইসলামের ছেলে বিপুল হোসেন একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা রয়েছে। আদালত তাঁর বিরুদ্ধে একটি মাদক মামলায় চার বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন। তিনি একটি মাদক মামলায় চার বছর সশ্রম সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তিনি দীর্ঘদিন পলাতক থাকায় আদালতের আদেশে গ্রেপ্তারি পরোয়ানা মূলে তাঁকে গতকাল মঙ্গলবার দুপুরের দিকে আমি ও সঙ্গীয় এএসআই ইউনুস আলী কৌশলে উপজেলার পিয়ারাতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করি। তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
