ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পৌরসভাকে উপহার হিসেবে দেড় কোটি টাকা মূল্যের অত্যাধুনিক আইসিইউ অ্যাম্বুলেন্স দিয়েছে ভারত সরকার। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা পৌরসভার সম্মেলনকক্ষে এ উপলক্ষে এক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের হাতে চাবি তুলে দেন ভারতের সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী।
এসময় সহকারী হাই কমিশনার বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের বিশেষ সম্পর্ক রয়েছে। আমাদের হৃদয়ে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব। এরই অংশ হিসেবে চুয়াডাঙ্গা পৌরসভাকে অ্যাম্বুলেন্স উপহার দিতে পেরে বাংলাদেশ এবং ভারতের বন্ধু প্রতীম দেশের এ বন্ধন সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী হবে। লাইফ সাপোর্ট সম্বলিত এই অ্যাম্বুলেন্সে রয়েছে প্রয়োজনীয় সরঞ্জামের সমন্বয়ে অত্যাধুনিক সুযোগ-সুবিধা। রোগীদের মানসম্পন্ন জরুরি সেবা এবং ট্রমা লাইফ সাপোর্ট ও প্রাথমিক চিকিৎসায় অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা যাবে।’
হস্তান্তরের সময় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. মুহা. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়রসহ পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন ।
