পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভাসহ নানা আয়োজনে মেহেরপুর মুক্ত দিবস পালন

আপলোড তারিখঃ 2021-12-07 ইং
পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভাসহ নানা আয়োজনে মেহেরপুর মুক্ত দিবস পালন ছবির ক্যাপশন:
নানা আয়োজনে ৬ ডিসেম্বর মেহেরপুর মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার মধ্যদিয়ে দিনটি সূচনা করা হয়। সকালে মেহেরপুর শহরের কলেজ মোড়স্থ শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে দিনটি সূচনা করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান জেলাবাসীর পক্ষে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় মুক্তিযুদ্ধে শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন ও বীর মুক্তিযোদ্ধাগণ সেখানে উপস্থিত ছিলেন। পরে মেহেরপুর মুক্ত দিবস উপলক্ষে মেহেরপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ইদ্রিস আলী, শহীদ সাদিক হোসেন বাবুল প্রমুখ। এর আগে শহীদ মুক্তিযোদ্ধাদের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)