মোমিনপুরে বাড়ি থেকে ইজিবাইক চুরি

আপলোড তারিখঃ 2021-12-07 ইং
মোমিনপুরে বাড়ি থেকে ইজিবাইক চুরি ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদরের মোমিনপুরে গভীর রাতে বাড়ির মধ্যে থেকে একটি ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোর চক্র বাড়ির মধ্যে ঢুকে তালা ভেঙে ইজিবাইকটি চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে ইজিবাইকের মালিক রাজিবুল বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। গত রোববার দিবাগত রাত ১২টার দিকে এ চুরির ঘটনা ঘটে। ইজিবাইকের মালিক চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ঈদগাহ পাড়ার রাজিবুল জানান, রোববার রাত নয়টার দিকে ইজিবাইকটি চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। রাত সাড়ে ১১টার পর তাঁর বড় ভাই ঘুম থেকে উঠে দেখেন ইজিবাইকটি নেই। পরে আশেপাশেসহ বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও ইজিবাইকটি আর পাননি তাঁরা। এ বিষয়ে গতকাল দুপুরের পর রাজিবুল বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ইজিবাইকের বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সদর থানার পুলিশ ইজিবাইকটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। একই সাথে এ ঘটনায় জড়িতদের আটক করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো উদ্ধার হয়নি ইজিবাইকটি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)