আলোচিত তোকিম আবারও গ্রেপ্তার, এবার কারাদণ্ড 

আপলোড তারিখঃ 2021-12-06 ইং
আলোচিত তোকিম আবারও গ্রেপ্তার, এবার কারাদণ্ড  ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা শহরের রেল বাজারের আলোচিত ফার্মেসী মালিক মনির হোসেন ওরফে তোকিমকে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ আবারও গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। গতকাল বেলা ২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা চুয়াডাঙ্গা শহরের রেল বাজারে মনিরের প্রতিষ্ঠান সুরুজ ফার্মেসীতে অভিযান চালায়। অভিযানে ৫ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ মনিরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ টাকা জরিমানা করা হয়। গ্রেপ্তার মনির হোসেন তোকিম (৫১) চুয়াডাঙ্গা শহরের বড় মসজিদপাড়ার মৃত আলতাব হোসেনের ছেলে। জানা গেছে, রোববার বেলা ২টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তইল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা শহরের রেল বাজারে সুরুজ ফার্মেসীতে অভিযান চালায়। ফার্মেসী তল্লাশি চালিয়ে ৫ পিচ নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা হয় ফার্মেসী মালিক মনির হোসেন তোকিমকে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তোকিমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ' টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত তোকিমকে জেলহাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, এর আগেও নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। ওই ঘটনায় তাকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়। জামিনে মুক্ত হয়ে আবারও তিনি একই কর্মকাণ্ড চালিয়ে যান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)