বিশ্ব মানবিক মর্যাদা দিবস উপলক্ষে মানববন্ধন

আপলোড তারিখঃ 2021-12-06 ইং
বিশ্ব মানবিক মর্যাদা দিবস উপলক্ষে মানববন্ধন ছবির ক্যাপশন:
মেহেরপুরে বিশ্ব মানবিক মর্যাদা দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়। গতকাল রোববার বিকেলে মেহেরপুর শহরের মালোপাড়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন মেহেরপুর জেলা শাখার সভাপতি অনন্ত হালদারের নেতৃত্বে মানববন্ধনে তাদের ৮ দফা দাবিনামা পেশ করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে জাতপাত ও পেশা ভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন করতে হবে। আদমশুমারি ২০২১ এ দলিত জনগোষ্ঠীর জন্য আলাদা তথ্য সংগ্রহ করতে হবে। জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ বৃদ্ধি করতে হবে। সকল মহানগরী পৌরসভাসমূহের দলিত জনগোষ্ঠীর সবার জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে। পরিচ্ছন্নতা কর্মীদের পেশাগত স্বাস্থ্য ঝুঁকি বিশেষ বিবেচনায় এনে তাদের সুরক্ষা সকল উপকরণ সরবরাহ করতে হবে। সরকারি বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের ভর্তি কোটা প্রবর্তণ করতে হবে। সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তণ করতে হবে। জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। মানববন্ধনে উপস্থিথ থেকে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক ভাস্কর হালদার, শ্যামল হালদার, নির্মল সাহা, স্বপন হালদার, স্কন মেহেরপুর শাখার পরিচালক সুমোহন মুকুন্দ দাস ব্রহ্মচারী, সুবোধ চন্দ্র বিশ্বাস প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)