ছবির ক্যাপশন:
গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল। গতকাল শনিবার পৃথক আয়োজনে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহেও এ কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা।
চুয়াডাঙ্গা:
গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল। গতকাল শনিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে জেলা ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে সর্বস্তরের নেতা-কর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হন। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতার নেতৃত্বে সমাবেশে নেতা-কর্মীরা মিশিল সহকারে রাস্তায় বের হতে গেলে পুলিশি বাধার সম্মুখীন হয়। এসময় ছাত্রদল সাহিত্য পরিষদ চত্বরেই সমাবেশ করে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতার পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, ১ নম্বর সহসভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি সাহাবুদ্দীন আহমেদ বুদ্দিন, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, সাদ্দাম হোসেন, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহবুবুর রহমান মাহবুব, সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব সাইমুম আরাফাত, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাহেদ সিদ্দিকী সোহেল, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব এমডিকে সুলতান, দর্শনা থানা ছাত্রদলের সদস্যসচিব ফরহাদ হোসেন, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক নাফিউল ইবনে লিমন ও জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান।
সমাবেশে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি ইনতিয়ার হোসেন ইরন, হুমায়ুন কবির আকাশ, মতিউর রহমান মিশর, মোরশেদুর রহমান লিংকন, মীর শুভ জামান, সাহাবুদ্দীন আহমেদ, আশিকুর রহমান, শরিফুল ইসলাম ছোটন, যুগ্ম সম্পাদক সাইমুম আহমেদ ইকবাল, রোকন জোয়ার্দ্দার, আহাদ আলী রাজা, সাইমুজ্জামান মিশা, জমির আলী, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আল ইমরান রাসেল, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্যসচিব মাহমুদুল হক তন্ময়, দর্শনা পৌর ছাত্রদলের সদস্যসচিব আল মামুন, দর্শনা কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফজলুর রহমান, সদস্যসচিব পলাশ আহমেদ, জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোকছেদুর রহমান রিমন, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক কায়েস আহমেদ, রমজান আলী, জাকির হোসেন, নাজমুস সাকিব, শাহাজান আলী সান, সহ-সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক, প্রচার সম্পাদক বায়েজিদ হোসেন মুরশিদ, পাঠাগার সম্পাদক আরিফুল ইসলাম, স্কুলবিষয়ক সম্পাদক সাইমুন আহমেদ শান্ত, আপ্যায়ণ সম্পাদক শুকুর আলী, সহ-সমাজসেবা সম্পাদক আব্দুল লতিফ, সহ ক্রীড়া সম্পাদক বাপ্পা, সহবৃত্তি ও ছাত্রকল্যাণ সম্পাদক রফিক হোসেন, সহ যোগাযোগ সম্পাদক নাজমুল হোসেন, সদস্য খালিদ হোসেন ও শোয়েব তিতাস।
সমাবেশে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে অবৈধ সরকারের প্রতি ধিক্কার জানিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অতিদ্রুত নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবি জানিয়ে বলেন, সরকার মামলার নাটক সাজিয়ে কথিত সাজায় কিংবদন্তীতুল্য নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যে অমানবিক আচরণ করছে, তা ইতিহাসের কলংকিত অধ্যায় হয়ে থাকবে। নেতৃবৃন্দ দাবি আদায়ের জন্য লাগাতার কর্মসূচি দেওয়ার কথা বলেন।
বক্তারা বলেন, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি এখন ওপেন সিক্রেট অথচ মামলা নাই বিচার নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ঈর্ষান্বিত হয়ে সাজানো পাতানো মামলায় আজ্ঞাবহ রায় দেওয়া হয়েছে। নেত্রীর সুচিকিৎসা পাওয়া কোনো দয়া না, এটা তাঁর অধিকার। অনেক নাটক দেশবাসী দেখেছে, আর দেখতে চায় না, আমাদের মাকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন। সমাবেশে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
মেহেরপুর:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মেহেরপুর জেলা ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালের দিকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেনের সভাপতিত্বে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।
প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে ও বিদেশ সুচিকিৎসার অনুমতি দিতে হবে এবং বেগম খালেদা জিয়ার সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। তিনি আরও বলেন, জনগণের অধিকারের যে সংগ্রাম আমরা শুরু করেছি, সেই অধিকার প্রতিষ্ঠা করার মধ্যদিয়ে আমরা এ দেশের মানুষের জানমালের নিরাপত্তা বিধান করতে চাই। আমরা দেশের মানুষের ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। এসময় তিনি ছাত্র সমাজের উদ্যেশ্যে বলেন, মেহেরপুর উপজেলা কমিটি, মেহেরপুর পৌর কমিটিতে যারা দায়িত্বে আছেন, তারা যদি যথাযথভাবে দায়িত্ব পালন করেন, তাহলে মেহেরপুরের হাজারও ছাত্র-জনতা নিয়ে আমরা মহাসমাবেশ করতে পারব। এসময় তিনি বলেন, বিরোধী দলের যে সংগ্রাম, বেগম খালেদা জিয়ার মুক্তি যে সংগ্রাম, জিয়া পরিবারকে ধংসের হাত থেকে রক্ষার যে সংগ্রাম, এ সংগ্রাম শুরু হয়েছে দীর্ঘ সময় ধরে।
তিনি সমাবেশে সরকারের সমালোচনা করে বলেন, শেখ হাসিনার সরকার দিনের ভোট রাতে করার মধ্যদিয়ে একতরফা নির্বাচনের মধ্যদিয়ে এই সরকার তার ক্ষমতাকে প্রলম্বিত করছে। এই ক্ষতার মসনদ থেকে নামাতে হলে জনগণকে সংগঠিত করতে হবে, মানুষকে সংগঠিত করতে হবে। এ দেশের কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, যুবক, ক্ষেত মজুরসহ এ দেশের আপমর মানুষ, এ দেশের খেটে খাওয়া মানুষের সাথে ছাত্রদলকে তার মূল সংগ্রামী ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, ছাত্রদলের সহসভাপতি আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রাশেদুল ইসলাম রাজন, মেহেরপুর সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোল্লা নাজমুল ইসলাম, মুজিবনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আকিব জাভেদ সেনজির, সদস্যসচিব আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, গাংনী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম বিপ্লব প্রমুখ।
ঝিনাইদহ:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ঝিনাইদহে সমাবেশ করেছে ছাত্রদল। গতকাল শনিবার সকালে প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করে জেলা ছাত্রদল। এতে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা ছাত্রদলের কয়েক’শ নেতাকর্মী অংশ নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন। সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন পারভেজ, জেলা ছাত্রদলের সভাপতি এস এম শমেনুজ্জামান শমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, যুগ্ম সম্পাদক বাবলুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক সাইদু রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
ছাত্র নেতারা অভিযোগ করেন, ‘স্বৈরাচার এরশাদের চেয়েও ভয়ংকর শেখ হাসিনার স্বৈরাচারী শাসন। নতজানু নির্বাচন কমিশন ও মেরুদন্ডহীন প্রশাসনকে হাত করে শেখ হাসিনা রোজ কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার যে স্বপ্ন দেখছে তা ছাত্রদল হতে দেবে না।’ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাঁধা দেয়। পুলিশের বাঁধায় বিক্ষোভ মিছিল পন্ড হয়ে গেলে নেতাকর্মীরা কর্মসূচী সমাপ্ত করেন।