ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আগামী ২০ ডিসেম্বর সম্মেলন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের গৌরবের মাস বিজয়ের মাস ডিসেম্বর। ৯ মাস যুদ্ধের পর লাল-সবুজের পতাকা পেয়েছি। বিজয়ের ৫০ বছর জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে উদ্যাপন করতে হবে। প্রত্যেক ইউনিয়নে তাদের ব্যানারে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপন করবে, এবং উপজেলা ও পৌর আওয়ামী লীগ জমকালো অনুষ্ঠান করবেন। সন্ধ্যায় সংগীতানুষ্ঠানের ব্যবস্থাও করতে হবে। এছাড়া আগামী ২০ ডিসেম্বর আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলন যেন সবার মাঝে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আবদুর রশিদ মোল্লা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, সহসভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার হামিদুল ইসলাম আজম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুণ, যুগ্ম সম্পাদক কাজি রবিউল হক, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু মুসা, পৌর আওয়ামী লীগের সম্পাদক মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, আলম হোসেন, মহিদুল ইসলাম মুহিদ, নবনির্বাচিত নৌকার চেয়ারম্যান আবু সাইদ পিণ্টু, মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, মুন্সি মো. এমদাদুল হক, স্বতন্ত্র চেয়ারম্যান আশিকুর রহমান ওল্টু, মাহমুদ হাসান চঞ্চল প্রমুখ।
