চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর গুরুতর জখম

আপলোড তারিখঃ 2021-12-04 ইং
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর গুরুতর জখম ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাব্বি হোসেন (৩৫) নামের এক রাজমিস্ত্রীর গুরুতর জখম হয়েছেন। গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত রাব্বি হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার পাদ্মবিলা ইউনিয়নের মাঝেরপাড়ার আব্দুল লতিফের ছেলে। জানা যায়, গতকাল দুপুরে যাদবপুর গ্রামের খোকনের নির্মাণাধীন দ্বিতল বিশিষ্ট বাড়ির ছাদে কাজ করছিলেন রাব্বি। এসময় ছাদের নিকটে থাকা উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে গেলে তিনি বিদ্যুতায়িত হন। রাব্বির চিৎকারে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া আক্তার তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া আক্তার বলেন, দুপুরে রাব্বি নামের এক ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসে স্থানীয়রা। তিনি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্ষে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। তাঁর হাতে, মাথায় ও পায়ের আঙুল ঝলশে গেছে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের পুরুষ সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাব্বি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)