মুন্সিগঞ্জ পশুহাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

আপলোড তারিখঃ 2021-12-04 ইং
মুন্সিগঞ্জ পশুহাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ পশুহাটের পাটকাঠি বাজারে ভয়াবাহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে তৈয়ব হোসেনের দুটি পাটকাঠি গাদা, মকবুল হোসেন একটি পাটকাঠি গাদা ও একটি বিচালি গাদা আগুনে পুড়ে ছায় হয়ে গেছে। খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের দুটি টিম ও চুয়াডাঙ্গা সদর ফায়ার সার্ভিসের তিনটিসহ মোট পাঁচটি টিম একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তৈয়ব হোসেন বলেন, ‘আমার যা ছিল, সব নিয়ে আমি এই ব্যবসা করি। এই আগুনে আমার সব পুড়ে গেল, আমার আর কিছুই রইল না, আমি পথে বসে গেলাম। আমার দুটি পাটকাঠি গাদায় ৫-৬ লাখ টাকার পাটকাঠি ছিল। আমি পথে বসে গেলাম। কারা আমার এই সর্বনাশ করল।’ আরেক ব্যবসায়ী মকবুল হোসেন বলেন, ‘আমার সব শেষ হয়ে গেল। আমার তিল তিল করে গড়া ব্যবসা সব আগুনে পুড়ে ছায় হয়ে গেল। আমার একটি বিচালি পালা ও একটি পাটকাঠি গাদায় মোট ৬-৭ লাখ টাকার মালামাল পুড়ে ছায় হয়ে গেল।’ এ বিষয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রফিকুজ্জামান বলেন, এই আগুনের খবর প্রথমে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস পায় ও দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। কিন্তু আগুনের ধরণ ভয়াবহ হওয়ায় আমাদের কাছে সহায়তা চাইলে আমরা আরও তিনটি ইউনিট উপস্থিত হয়ে মোট পাঁচটি ইউনিট টানা ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পাশে মাথাভাঙ্গা নদী থাকাই আমরা সহজেই পানি সরবরাহ করতে পারি ও আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)