রাস্তা ফিরে পেল যদুপুর পারাঘাটা গ্রামবাসী

আপলোড তারিখঃ 2021-12-04 ইং
রাস্তা ফিরে পেল যদুপুর পারাঘাটা গ্রামবাসী ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) দেওয়া প্রতিশ্রতি মোতাবেক দীর্ঘদিন পর চলাচলের রাস্তা ফিরে পেলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর যদুপুর গ্রামের পারঘাটা পাড়ার বাসিন্দারা। ইউএনও’র তড়িৎ পদক্ষেপে চলাচলের রাস্তা ফিরে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন পাড়াঘাটা পাড়ার প্রায় ২০-৩০ পরিবারের শতাধিক মানুষ। এসময় তাঁরা দৈনিক সময়ের সমীকরণকে তাদের দুর্ভোগের সংবাদ প্রকাশের জন্য এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়াকে রাস্তাজনিত সমস্যা দ্রুত সমাধানের জন্য ধন্যবাদ জানান। জানা গেছে, গত ১০ নভেম্বর দৈনিক সময়ের সমীকরণ-এর প্রথম পাতায় ‘বেগমপুরে যদুপুরে ২০টি পরিবারের রাস্তা তারকাঁটা দিয়ে বন্ধ করার অভিযোগ: মানুষ মারা গেলেও নেওয়া যাচ্ছে না কবরস্থানে’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে তা চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়ার দৃষ্টিগোচর হয়। পরর্বতীতে ১৭ নভেম্বর দুপুর একটার দিকে তিনি সরেজমিনে যদুপুর পারঘাটা পাড়ায় এসে স্থানীয়দের সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়ায় দ্রুত রাস্তাজনিত সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার পারঘাটা গ্রামে উপস্থিত হয়ে জনগণের জন্য রাস্তাটি উন্মুক্ত করে দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)