এমপি ছেলুন জোয়ার্দ্দারের সঙ্গে জামজামির নবনির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলামের সৌজন্য সাক্ষাত

আপলোড তারিখঃ 2021-12-04 ইং
এমপি ছেলুন জোয়ার্দ্দারের সঙ্গে জামজামির নবনির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলামের সৌজন্য সাক্ষাত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা জামজামি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। এসময় তিনবারের নির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলাম ও নবনির্বাচিত মেম্বারদের ফুল দিয়ে বরণ করে নেন এমপি ছেলুন জোয়ার্দ্দার। গতকাল শুক্রবার সকালের দিকে তাঁরা এ সৌজন্য সাক্ষাত করেন। এসময় উপস্থিত ছিলেন জামজামি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা দিদার আলী, সাধারণ সম্পাদক রাহাব আলী, নবনির্বাচিত মেম্বার রাশেদুজ্জামান রাজিব, আব্দুল মান্নান, আবু মুছা, জাহাঙ্গীর হোসেন, আব্দুর রাজ্জাক, জেলা পরিষদের সদস্য তপন কুমার, ইউনিয়ন যুবলীগ নেতা লাল্টু রহমান প্রমুখ। এসময় এমপি ছেলুন বলেন, ‘এখন তুমি জামজামি ইউনিয়নের সকলের চেয়ারম্যান। তারা তোমাকে তিনবার চেয়ারম্যান নির্বাচিত করেছে। তাই তোমার দায়িত্বও বেড়ে গেল। তাই তুমি সকলকে সাথে নিয়ে কাজ করবে। যেন জামজামি ইউনিয়নে কোনো সহিংসতা না হয়। শান্তিপূর্ণ সহবস্থান বজায় রাখবে। নবনির্বাচিত মেম্বাররাও সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। জনগণ বিশ্বাস করে তোমাদের নির্বাচিত করেছে, তাদের বিশ্বাস ভঙ্গ না করার পরামর্শ দেন এমপি ছেলুন জোয়ার্দ্দার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)