চুয়াডাঙ্গা জেলা পুলিশের প্যারেড পরিদর্শন করলেন খুলনা রেঞ্জ ডিআইজি

আপলোড তারিখঃ 2021-12-03 ইং
চুয়াডাঙ্গা জেলা পুলিশের প্যারেড পরিদর্শন করলেন খুলনা রেঞ্জ ডিআইজি ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সদের অংশগ্রহণে বার্ষিক পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে সুসজ্জিত অভিবাদন মঞ্চ থেকে সালামি গ্রহণ শেষ প্যারেড পরিদর্শন করেন খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন (বিপিএম- বার)। প্যারেডের অধিনায়কের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস। এসময় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউটের ওপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন তিনি। খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন (বিপিএম-বার) প্যারেড পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন। প্যারেডের মান অধিকতর ভালো ও অফিসার ফোর্সের ফিটনেস ধরে রাখার জন্য নিয়মিতভাবে প্যারেড অনুশীলন করার নির্দেশ প্রদান করেন তিনি। পরে জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সাপ্তাহিক মাস্টার প্যারেডে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাসসহ সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (এডমিন), আরআই পুলিশ লাইনসসহ চুয়াডাঙ্গা জেলার সকল থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র এবং পুলিশ ক্যাম্পের অফিসার ফোর্সবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)