আগামী ৭ ডিসেম্বর বধ্যভূমিতে মঞ্চস্থ হবে নাটক ‘গণহত্যা’

আপলোড তারিখঃ 2021-12-03 ইং
আগামী ৭ ডিসেম্বর বধ্যভূমিতে মঞ্চস্থ হবে নাটক ‘গণহত্যা’ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা বধ্যভূমিতে বাংলাদেশ পরিবেশ থিয়েটারের উদ্যোগে ও চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আগামী ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা মুক্ত দিবস উপলক্ষে ‘গণহত্যা’ নামে পরিবেশ থিয়েটার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বধ্যভূমিতে ‘গণহত্যা’ নাটক মঞ্চায়ন নিয়ে নাটক সংশ্লিষ্ট ব্যক্তি ও জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। মতবিনিময়কালে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নুর, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নাটকের পরিচালক আব্দুস সালাম, নজির উদ্দিন, আদিল হোসেন, ইয়াকুব আলী জোয়ার্দ্দার প্রমুখ। নাটকে আলমডাঙ্গা বধ্যভূমির ইতিহাসসহ চুয়াডাঙ্গা জেলার মুক্তিযুদ্ধের অসংখ্য ঘটনা তুলে ধরা হবে বলে জানিয়ে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, বিজয় দিবসের ৫০ বছরপূর্তি উপলক্ষে এই আয়োজন। ঢাকা পরিবেশ থিয়েটারের তত্ত্বাবধানে এই নাটক পরিবেশন করবে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি। ওই দিন আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিত থাকতে অনুরোধ জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম খান, আলমডাঙ্গা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, হামিদুল ইসলাম আজম, আমিরুল ইসলাম মণ্টু, জেলা আওয়ামী লীগের সদস্য আবু মুছা, শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক, ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিণ্টু, নজরুল ইসলাম, নবনির্বাচিত চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চল, বীর মুক্তিযোদ্ধা দিদির আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, পৌর কাউন্সিলর খন্দকার মজিবুল হক, পৌর আওয়ামী লীগের সম্পাদক মতিয়ার রহমান ফারুক, আতিয়ার রহমান, সাবেক বিআরডিবি চেয়ারম্যান মুহিদুল ইসলাম, রাহাব আলী, জয়নাল আবেদীন, মাসুদ রানা তুহিন, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)