মেহেরপুরে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে ১ জন নিহত

আপলোড তারিখঃ 2017-06-12 ইং
মেহেরপুরে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে ১ জন নিহত ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মোনাখালীতে সন্ত্রাসীদের মধ্যে গুলাগুলিতে ১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাত আনুমানিক দুইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি যতারপুর গ্রামের জমির বিশ্বাসের ছেলে মজিরুল হক মজু বলে পুলিশের ধারণা। সহকারী পুলিশ সুপার আহসান হাবীব বলেন, রাতে ঘটনাস্থালে দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সেখান থেকে নজুর মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি সার্টারগান, ৪ রাউন্ড গুলি ও বোমা উদ্ধার করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)