চুয়াডাঙ্গায় বিশ্ব এইডস দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-12-02 ইং
চুয়াডাঙ্গায় বিশ্ব এইডস দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
‘সমতার বাংলাদেশ এইডস ও অতিমারি হবে শেষ’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে দিবসটি উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সদর হাপসাতালের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান। সভাপতির বক্তব্যে সিভিল সার্জন বলেন, ‘মরণঘাতী রোগগুলোর মধ্যে এইডস অন্যতম। বিশ্বজুড়ে আজ (গতকাল) পালিত হচ্ছে এইডস দিবস। ২০১৭ সালের হিসাব অনুযায়ী, বিশ্বব্যাপী এইডসে ২৮.৯ মিলিয়ন থেকে ৪১.৫ মিলিয়ন মানুষ মারা গেছে। যার মধ্যে শিশুও রয়েছে। মানুষকে এইডস বিষয়ে সচেতন করতে প্রতিবছর বিশ্ব এইডস দিবস পালন করা হয়। এই রোগটি নিয়ে মানুষের মধ্যে যে সব ভুল ধারণা ছিল, তা পরিবর্তন হচ্ছে। এইডস একটি ভাইরাসজনিত রোগ হলেও ছোঁয়াচে নয়। নিরাপদ রক্তসঞ্চালন পদ্ধতি অনুসরণ, একই সিরিঞ্জ একাধিকবার ব্যবহার না করা ও পারিবারিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চললে এইডস থেকে অনেকাংশে দূরে থাকা সম্ভব। আমাদের উচিৎ এইডস সম্পর্কে জানা ও এইডস রুখতে সকলে সোচ্চার হওয়া।’ র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সভাপতি ডা. একরামুল হক, চুয়াডাঙ্গা সদর হাপসাতালের গাইনি কনসালটেন্ট ডা. আকলিমা খাতুন, শিশু বিশেষজ্ঞ ডা. মাহাবুবুর রহমান মিলন, জুনিয়র সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময়, অর্থপেডিক কনসালটেন্ট ডা. আব্দুর রহমান, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ্ আকরামসহ চিকিৎসাকর্মী, নার্স ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)