বিএডিসির ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2021-12-02 ইং
বিএডিসির ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
জীবননগরে ক্রেতার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এক বিএডিসি ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। গতকাল  বুধবার দুপুরে জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। মোবাইল কোর্ট অভিযান সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে বিএডিসি ডিলার মেসার্স অনিক ট্রেডার্স আলুর বীজের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়া ও ক্রেতার নিকট ক্রয় রশিদ প্রদান না করায় উক্ত ক্রেতা জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেন। ক্রেতার অভিযোগের ভিত্তিতে তৎক্ষণাৎ জীবননগর থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারার অপরাধে হাসাদাহ বাজারের বিএডিসি ডিলার অনিক বিশ্বাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার। এসময় অভিযোগকারী বীজ ক্রেতাকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি উপজেলার কোথাও এমন ঘটনার পুনরাবৃত্তি হলে উপজেলা প্রশাসনের জানানোর জন্য বলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)