সেই ইঞ্জিনিয়ার নিজ স্ত্রীর মামলায় র‌্যাবের হাতে আটক

আপলোড তারিখঃ 2021-12-02 ইং
সেই ইঞ্জিনিয়ার নিজ স্ত্রীর মামলায় র‌্যাবের হাতে আটক ছবির ক্যাপশন:
স্ত্রীর দায়ের করা মামলায় ঝিনাইদহ র‌্যাবের হাতে আটক হয়েছেন মাগুরা সড়ক বিভাগের উপ-সহকারী আহসানুল কবির টিটো। স্ত্রী শাহানাজ পারভীনকে যৌতুকের দাবিতে নির্যাতন করা মামলায় মাগুরা থেকে তাঁকে আটক করা হয়। টিটো শৈলকুপা উপজেলার কোর্টপাড়া এলাকার মৃত গোলাম মজনুর ছেলে। তাঁর বিরুদ্ধে স্ত্রী শাহানাজ পারভিন শৈলকুপা থানায় মামলা করেন। পুলিশ জানায়, প্রকৌশলী আহসানুল কবির টিটুর সাথে আবাইপুর ইউনিয়নের পাঁচপাখিয়া গ্রামের মৃত হাফিজুর রহমানের মেয়ে শাহানাজ পারভীনের বিয়ে হয়। ১০ বছর সংসার জীবনে তাঁদের ২টি সন্তান রয়েছে। গত ৩০ অক্টোবর স্ত্রীকে যৌতুকের টাকার জন্য বেধড়ক মারপিট করে ঘরে আটকে রাখেন টিটু। হাসপাতালেও তাঁকে যেতে দেয় না। এঘটনায় শাহানাজ পারভীন বাদী হয়ে শৈলকুপা থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ১১ (গ) ধারায় মামলা করেন। মামলা নম্বর ৬। মামলার পর থেকে আহসানুল কবির টিটো পলাতক ছিলেন। গত মঙ্গলবার বিকালে ঝিনাইদহ র‌্যাব তাকে মাগুরা থেকে আটক করে রাতে শৈলকুপা থানায় হস্তান্তর করে। গতকাল বুধবার টিটোকে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারের আগে প্রকৌশলী টিটো বলেছিল, তাঁর স্ত্রীর মামলাটি সাজানো। গত ২৬ অক্টোবর স্ত্রী শাহনাজ পারভিনকে তিনি তালাক দিয়েছেন। ফলে ৩০ অক্টোবর যৌতুকের জন্য স্ত্রীকে মারধর অবান্তর।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)