মহেশপুরে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

আপলোড তারিখঃ 2021-12-02 ইং
মহেশপুরে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের বাথানগাছী গ্রামে সড়ক দুর্ঘটনায় তোজাম্মেলন হোসেন (৭২) নামের এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে মহেশপুর-বাথানগাছী সড়কের বেলেমাঠ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তোজাম্মেল হোসেন বাথানগাছী গ্রামের মছেদ আলী বিশ্বাসের ছেলে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মহেশপুর শহরের দিকে যাচ্ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হোসেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গরুর গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। সেখানে থেকে তাঁকে উদ্ধার করে যশোরের চৌগাছা হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত তোজাম্মেল হোসেন মান্দারবাড়ীয়া ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার সন্ধ্যায় গার্ড অব অনার দিয়ে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)