জীবননগরের ঘুগরাগাছিতে পাখিভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2021-12-02 ইং
জীবননগরের ঘুগরাগাছিতে পাখিভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:
জীবননগরে ব্যাটারিচালিত পাখিভ্যানের ধাক্কায় জুনায়েদ হোসেন (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলার ঘুগরাগাছি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ হোসেন ঘুগরাগাছি গ্রামের নাসির উদ্দীনের ছেলে। স্থানীয়রা জানান, শিশু জুনায়েদ হোসেন বাড়ির পার্শ্ববর্তী রাস্তায় খেলা করছিল। এসময় একটি পাখিভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, ‘আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)