গণগ্রন্থাগারে পুরস্কার বিতরণকালে চুয়াডাঙ্গার এডিসি আরাফাত রহমান

আপলোড তারিখঃ 2021-12-01 ইং
গণগ্রন্থাগারে পুরস্কার বিতরণকালে চুয়াডাঙ্গার এডিসি আরাফাত রহমান ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা সরকারি গণগ্রন্থাগারে জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জেলা সরকারি গণগ্রন্থাগারের মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান জুলফিকার মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. সিদ্দিকুর রহমান ও জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত রহমান বলেন, বই মানুষকে আলোকিত করে। জ্ঞান অর্জনের জন্য বই পড়তে হবে। আমাদের ছেলে-মেয়েদের লাইব্রেরিমুখী করতে হবে। এসময় আরও উপস্থিত ছিলেন লাইব্রেরি অ্যাসিসটেন্ট আবু সাঈদ মামুন, অফিস সহায়ক খাইরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চার গ্রুপে রচনা ও চিত্রঙ্কান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)