দর্শনার নাস্তিপুরে গরিব চাষির বাড়িতে অগ্নিকান্ডে : লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মিভুত

আপলোড তারিখঃ 2017-06-11 ইং
দর্শনার নাস্তিপুরে গরিব চাষির বাড়িতে অগ্নিকান্ডে : লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মিভুত ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনার নাস্তিপুরে অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভুত হয়েছে। দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামের মাঝের পাড়ার মৃত জালাল বিশ^াসের ছেলে রবিউল বিশ^াসের বাড়িতে শনিবার এ অগ্নিকান্ড ঘটে। পারিবারিক সুত্রে জানা গেছে, গত শনিবার রাতে রান্না করে চুলার আগুন না নিভিয়ে রান্নার পর সকলে ঘরে চলে যায়। এ সময় চুলার মধ্যে নারকেলের ছোবড়া পড়ে আস্তে আস্তে আগুন ধরে রাত ১টার দিকে আগুনের ভয়াবহ রুপ নেয়। হঠাৎ রবিউল ঘুম ভেঙ্গে দেখে রান্না ঘর সংলগ্ন ছাগল-গরু রাখা ও ধান-চাল রাখার ঘরে আগুন জলছে। এ সময় চিৎকার করে বাড়ির আশে পাশের লোকজন আসতে আসতে একটি ১০ হাজার টাকা মুল্যের খাশি ছাগল পুড়ে মারা যায়। এছাড়া ১৭ বস্তা ধান, ১ মন মুগ, ২০টি হাস-মুরগি, ২টি বাইসাইকেল সহ আনুমানিক লক্ষধিক টাকার মালামাল পুড়ে যায়। রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। তবে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নেভাতে সাহায্য করে বলে গ্রামবাসী জানায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)