দৈনিক সময়ের সমীকরণ-এর মেহেরপুর জেলায় কর্মরত প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-12-01 ইং
দৈনিক সময়ের সমীকরণ-এর মেহেরপুর জেলায় কর্মরত প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার মেহেরপুর জেলায় কর্মরত প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর কমিউনিটি সেন্টারের গেস্ট হাউসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। মতবিনিময় সভায় মেহেরপুর জেলা প্রতিনিধি মিজানুর রহমান জনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর জেলা প্রতিনিধি ও মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাহবুবুল হক পোলেন, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার বার্তা সম্পাদক হুসাইন মালিক। এসময় আরও উপস্থিত ছিলেন গাংনী প্রতিনিধি মাহবুব আলম, মুজিবনগর প্রতিনিধি সোহাগ ম-ল ও মোকাদ্দেস আলম, বারাদী প্রতিনিধি এসআই বাবু, বামন্দী প্রতিনিধি মিনারুল ইসলাম, পিরোজপুর প্রতিনিধি হামিদুল ইসলাম, মেহেরপুর পৌর প্রতিনিধি সাইদ রানা প্রমুখ। মতবিনিময় সভায় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার মেহেরপুরের প্রতিনিধিদের সাথে সার্বিক বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। তাঁদের সমস্যার কথা শুনে তা সমাধানের আশ্বাস দেন প্রধান সম্পাদক নামজুল হক স্বপন। গুরুত্বপূর্ণ সংবাদের বেশ কয়েকটি উৎস দেখিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য প্রতিনিধিদের তাগিদ দেন তিনি। এছাড়াও পত্রিকার সার্কুলেশন বৃদ্ধির ব্যাপারেও গুরুত্বারোপ করেন প্রধান সম্পাদক। পত্রিকার বার্তা সম্পাদক হুসাইন মালিক প্রতিনিধিদের সংবাদ সংগ্রহে যেকোনো সমস্যা বার্তা বিভাগকে তাৎক্ষণিক জানাতে অনুরোধ করেন। এছাড়া পত্রিকার সাথে প্রতিনিধিদের বিজ্ঞাপনসহ আর্থিক সকল লেনদেন পরিষ্কার রাখার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানটি তদারকি ও পরিচালনা করেন দৈনিক সময়ের সমীকরণের বিশেষ প্রতিবেদক এসএম শাফায়েত ও নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)