চুয়াডাঙ্গায় বুপ্রেনরফিন ইনজেকশন দুজন আটক

আপলোড তারিখঃ 2021-11-29 ইং
চুয়াডাঙ্গায় বুপ্রেনরফিন ইনজেকশন দুজন আটক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইনজেকশনসহ বাদল শেখ ওরফে মাজেদ শেখ (৬০) ও মিদুল ওরফে সাইফুল ইসলাম (৫৫) নামের দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল সোমবার সকালে চুয়াডাঙ্গা রেল স্টেশনের সামনে তাঁদেরকে আটক করা হয়। এসময় আটক দুজনের শরীর তল্লাশি করলে ১০টি বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার হয়। চুয়াডাঙ্গা সদর থানা সূত্রে জানা যায়, ‘গত রোববার জয়পুরহাটের একটি মাদক মামলার হাজিরা দিতে যান বাদল শেখ ওরফে মাজেদ শেখ ও মিদুল ওরফে সাইফুল। সেখান থেকে চুয়াডাঙ্গা ফিরেই তারা মাদকবিক্রির কাজে লেগে পড়েন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ রেল স্টেশন এলাকায় অভিযান চালালে ১০টি বুপ্রেনরফিন ইনজেকশনসহ উক্ত দুজন আটক হয়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘মাজেদ ও সাইফুল উভয়েই মাদক মামলার আসামি। মাজেদের বিরুদ্ধে ৩টি ও সাইফুলের বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে। তন্মধ্যে একটি মামলার হাজিরা দিতে তারা গিয়েছিলেন জয়পুরহাট জেলায়। হাজিরা শেষে সেখান থেকে মাদক নিয়ে তারা চুয়াডাঙ্গা ফিরে আসেন। বাড়ি যাওয়ার পূর্বেই শুরু করেন মাদক বিক্রি। বিষয়টি জানতে পেরেই থানার একটি টিম রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করতে সক্ষম হয়। তবে এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুজন পালিয়ে যায়।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)