চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই!

আপলোড তারিখঃ 2021-11-29 ইং
চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই! ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় এক চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ পেট্রোল পাম্পের নিকট এ ঘটনা ঘটে। এসময় রাস্তার পাশে মাসাদকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে অন্য এক ইজিবাইক চালক তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে উর্পাজনের একমাত্র অবলম্বন ইজিবাইক খোয়ানো মাসাদ চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার দক্ষিনপাড়ার শরিফুল ওরফে কালুর ছেলে। জানা যায়, মাসাদ হোসেন গতকাল সোমবার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলার জেহালা মোড় থেকে দুজন যাত্রীকে নিয়ে ডিঙ্গেদহের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথের মধ্যে অজ্ঞাত ওই যাত্রী দুজন চালক মাসাদকে বিভিন্ন খাবার খেতে দিলে চালক তাদের আন্তরিকতা দেখে কোনো দ্বিধা না করেই তা খেয়ে নেয়। এরপর থেকেই মাসাদ অসুস্থ হয়ে পড়ে। এরই মধ্যে কোনো এক সময় প্রতারক ওই দুজন মাসাদকে ইজিবাইকের ভেতরে নিয়ে ডিঙ্গেদহ পেট্রোল পাম্পের সামনে ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। পরে এক ইজিবাইক চালকের সহযোগিতায় স্থানীয় ব্যক্তিরা মাসাদকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন ও তার পরিবারের সদস্যদেরকে খবর দেয়। মাসদের স্ত্রী রাখি খাতুন জানান, প্রতিদিনের ন্যায় সকাল ৮টার দিকে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় মাসাদ। দুপুর দুইটার দিকে মোবাইলের মাধ্যমে জানতে পারি মাসাদ হাসপাতালে ভর্তি। হাসপাতালে এসে জানতে পাড়ি সে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েছে। তাঁর ইজিবাইকটিও তাঁরা ছিনতাই করে নিয়ে গেছে। মাসাদের সঙ্গে ঠিক কি হয়েছে সে তার কিছুই ঠিক করে বলতে পারছে না। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘চালককে অজ্ঞান করে প্রতারকচক্র একটি ইজিবাইক নিয়ে পালিয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাটি জানার পর থেকে আমরা প্রতারক চক্রটিকে ধরতে অভিযান অব্যাহত রেখেছি। ভুক্তভোগী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)