ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভাগনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উচ্ছাস করছিলেন ৭০ বছর বয়সী মামা ইকারত মালিথা। এসময় হঠাৎ করে স্ট্রোকে আক্রান্ত হলে তাঁর মৃত্যু হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গার বাড়াদি ইউনিয়নের অনুপনগর গ্রামের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যক্তিরা তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাপসাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ইকারত মোল্লা অনুপনগর গ্রামের মৃত খোকা মালিথার ছেলে, তিনি সাবেক পুলিশ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘গত রোববার আলমডাঙ্গা উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে দাড়িয়ে সর্বোচ্চ ৩ হাজার ৮৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ইকারতের ভাগনে তোবারক হোসেন। গতকাল সকালে অনুপনগরের একটি চায়ের দোকানে এই বিজয়ের উচ্ছাস করছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান তোবারক হোসেনের মামা ইকারত মালিথা। এসময় হঠাৎ করেই স্ট্রোকে আক্রান্ত হন তিনি। স্থানীয় ব্যক্তিরা তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ইকারত মালিথাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রিয়াসাদ জামান বলেন, ‘বেলা ১১টার দিকে কয়েকজন ব্যক্তি ইকারত নামের এক ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসে। চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় হঠাৎ করেই তিনি মাটিতে পড়ে যান বলে জানতে পেরেছি। তবে জরুরি বিভাগে আমরা ইকারত মালিথাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বেই তাঁর মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে বার্ধক্যজনিত কারণে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইকারত মালিথার মৃত্যু হয়েছে।’
