ছবির ক্যাপশন:
ঝিনাইদহের কালীগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে মোবারকগঞ্জ-যশোর রেললাইনের রঘুনাথপুর এলাকার ২৭ নম্বর ব্রীজের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে রেলপুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন হাসপাতাল মর্গে প্রেরণ করেন। স্থানীয়দের ধারণা ওই নারী মানুষিক প্রতিবন্ধী ছিলেন। রাতের কোনো এক সময় হয়তো তিনি ট্রেনের ধাক্কায় মারা যেতে পারেন।
মোবারকগঞ্জ স্টেশন মাস্টার শাহজাহান আলী বলেন, ‘মোবারকগঞ্জ-যশোর রেললাইনের রঘুনাথপুর এলাকার ২৭ নম্বর ব্রীজের পাশ থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আমরা এখন (গতকাল রাত) পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করতে পারিনি।’
