সোনার বারসহ জীবননগরের শাহাবুল আটক

আপলোড তারিখঃ 2021-11-29 ইং
সোনার বারসহ জীবননগরের শাহাবুল আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি অভিযান চালিয়ে ১২টি সোনার বারসহ শাহাবুল ইসলাম নামের এক চোরাকারবারীকে আটক করেছে। শাহাবুল চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামের আলী আহম্মদের ছেলে। সোমবার রাতে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত মেদিনীপুর বিওপির নায়েক নজরুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার মেদিনীপুর গ্রামে অভিযান চালিয়ে শাহাবুলকে মোটরসাইকেলসহ আটক করে। এসময় তার শার্ট ও প্যান্টের দুই পকেটে কসটেপ দিয়ে ৩টি প্যাকেটে মোড়ানো অবস্থায় এক কেজি ৩৯৭ গ্রাম ওজনের ১২টি সোনার বার ও একটি ডিসকভার ১১০ সিসি মোটরসাইকেলসহ আটক করা হয়। এসময় অপর দুই চোরাকারবারি মো. ওয়াসিম মিয়া (৩৫) এবং মো. রাশেদ আলী (৩০) পালিয়ে যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)