চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অনার্স চূড়ান্ত বর্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-11-29 ইং
চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অনার্স চূড়ান্ত বর্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
‘তব বিদায়ের প্রান্তরে এসে দাঁড়াতে হয় সবারে বারে বারে’ আরো একবার হৃদয় বিদারক এই কথাটি সত্য প্রমাণিত হলো চুয়াডাঙ্গা সরকারি কলেজে। গতকাল সোমবার বেলা ১১টায় কলেজটির ঐতিহ্যবাহী বিভাগ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তৈরি হয়েছিল আবেগঘন পরিবেশ। ডিপার্টমেন্ট প্রাঙ্গণে সংবর্ধনা উপলক্ষে আয়োজিত সভায় নিজেদের প্রাণের, অস্তিত্বের সাথে মিশে থাকা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে নিয়তির অমোঘ নিয়মে বিদায়ের আনুষ্ঠানিকতা মেনে নিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। প্রিয় শিক্ষকদের সাহচর্য পাবার সুযোগ আর থাকবে না ভেবে বিমর্ষ, স্মৃতিকাতর সবাই। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে স্মৃতিচারণমূলক বক্তব্য দিতে গিয়ে প্রিয় শিক্ষক সেখ আব্দুল জব্বার, সফিকুল ইসলাম, রাকিবুল ইসলাম শাহিন, সেলিনুর আক্তার ও আবু ইয়াজিদের প্রসঙ্গ টেনে কান্নায় ভেঙে পড়েন শাহনাজ পারভিন। শিক্ষার্থীদের মধ্যে আরও বক্তব্য দেন মো. ওহিদুজ্জামান, মো. তুষার মিয়া ও হুমায়ুন কবির কিরণ। তাঁরা সবাই দীর্ঘ চারটি বছর শিক্ষকদের সাহচর্য নিয়ে কথা বলতে গিয়ে আবেগেআপ্লুত হয়ে পড়েন। প্রিয় শিক্ষকরাও এসময় আবেগ ধরে রাখতে পারেননি। তাঁদের চোখের ভাষা জানান দিচ্ছিল তাঁরাও বিমর্ষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান সেখ আব্দুল জব্বার। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদের অনুপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. মকছুদুল হক খান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের বড় বড় স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন পূরণের জন্য এখন থেকেই কাজ করতে হবে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। দেশ জাতি ও সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে এছাড়াও নানা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সফিকুল ইসলাম। তিনি বলেন, ‘শিক্ষা অন্ধকার জাতির আলোর প্রদীপ। তোমরা কখনোই আলোর শিখাকে নিভতে দিওনা, অন্যায়ের বিরুদ্ধে নিজেদেরকে দমিয়ে রেখো না। নিজেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলো। তোমরা সমাজের অগ্রদূত। তোমাদের দ্বারাই সমাজের চিত্র পরিবর্তন করা সম্ভব। তোমরা এ জাতির ভবিষ্যৎ। আশা করি তোমরা দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে বিলিয়ে দিবে।’ সভাপতির বক্তব্যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান সেখ আব্দুল জব্বার বলেন, ‘তোমরা গ্রাজুয়েশন কমপ্লিট করে বসে থাকলে হবে না, আগামীর পথে তোমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে। দেশ ও জাতির কল্যাণে তোমাদের নিজেদেরকে বিলিয়ে দিতে হবে। এছাড়াও স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশ ও সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হবে।’ অনুষ্ঠানে আও বক্তব্য দেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আবু ইয়াজিদ ও সেলিনুর আক্তার। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে সম্মাননা প্রদান করা হয়। সেই সাথে বিভাগের কর্মচারীদের উপহার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিভাগের কর্মচারী আব্বাস আলী ও মজেহার। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহযোগী অধ্যাপক সেখ আব্দুল জব্বার। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রভাষক আবু ইয়াজিদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)